মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
শনিবার (১৪ এপ্রিল) সকালে গ্রামবাংলার ঐতিহ্যকে ধারণ করে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে মহম্মদপুর উপজেলা প্রশাসন। প্রতিবারের মতো এবারও মঙ্গল শোভাযাত্রায় হাজির হয়েছেন হাজারো মানুষ। বাংলার চিরায়ত সাজে নববর্ষ বরণ করছে সবাই।
শোভাযাত্রায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

