মাগুরা কালেক্টরেট চত্বরে নারী উন্নয়ন মেলা

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর ক্ষমতায়নকে আরো জোরদার করতে বিশ্বব্যাপী এই দিনটি পালন করা হয়। এবারের নারী দিবসের মূল প্রতিপাদ্য বা স্লোগান নির্ধারণ করা হয়েছে “সময় এখন নারীর : উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরের কর্ম-জীবনধারা”।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মাগুরা কালেক্টরেট চত্বরে নারী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মহিলা সংস্থা, ব্র্যাক ও সূর্যের হাসি চিহ্নিত ক্লিনিকের সহযোগিতায় জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ মেলার আয়োজন করে।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জহুরার সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক খোন্দকার অজিম আহমেদ।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজাদ জাহান, সিভিল সার্জন ডাক্তার মুন্সী মো. ছাদুল্লাহ, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, ব্র্যাক প্রতিনিধি রোকেয়া বেগম প্রমুখ।

মেলায় বিভিন্ন নারী সংগঠনের ২০টি স্টলে তাদের তৈরি বিভিন্ন ধরনের হস্তশিল্পের নানা সামগ্রী বিক্রয় ও প্রদর্শন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: