মহম্মদপুরের বাবুখালীতে শীতার্তদের মাঝে ব্যাক্তি উদ্দ্যোগে কম্বল বিতরন। Magura news

বিশেষ প্রতিবেদক (মহম্মদপুর)- 

কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা নেই।মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নে নিম্ন আয়ের মানুষের মাঝে ৩৬০ টি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন বিচারক আব্দুল্লাহ আল মামুন। তিনি সিরাজগঞ্জে জেলা ও দায়রা জজ হিসাবে কর্তব্যরত আছেন।

তিনি বাবুখালীর আকসারচর গ্রামের মৃত মোঃ মোজাহার হোসেনের ছেলে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) সকালে বাবুখালী ইউনিয়নের আকশারচর গ্রামে ব্যক্তিগত উদ্দোগে এই শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাবুখালী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মীর মোঃ সাজ্জাদ আলী, সমাজসেবক মিজানুর রহমান পলাশ, সিআইডি ইন্সপেক্টর ময়েন উদ্দিন বিশ্বাস, ২ নম্বর ওয়ার্ড মেম্বর হিজবুল আলম, মোঃ আনোয়ার পারভেজ, কামরুল হাসান এ সব শীতবস্ত্র (কম্বল) বিতরন করেন।

বিচারক আব্দুল্লাহ আল মামুন বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে গ্রামের মানুষের পাশে দাঁড়িয়েছি। কারণ, তাদের অনেকেরই পর্যাপ্ত শীতের কাপড় নেই। শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। তাই শীতের কষ্ট লাগবে নিজ উদ্যোগে প্রায় চার শতাধিক কম্বল বিতরণ করেছি। সামনের দিনগুলোতে আরও বিতরণ করা হবে। এভাবে সমাজের সবাইকে দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: