মাগুরানিউজ.কমঃ
মাগুরা সদরের আঠারখাদা ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত কর্মীসভা বুধবার অনুষ্ঠিত হয়েছে। বর্ধিত কর্মীসভায় মতবিনিময় করেন ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ তানজেল হোসেন খান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুস্তম আলী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খুরশিদ হায়দার টুটুলসহ জেলা নেতৃবৃন্দ।


