মাগুরানিউজ.কমঃ
‘জীবনে ভালবাসুন, মাদককে না বলুন’ এই স্লোগানকে সামনে নিয়ে জেলা তথ্য অফিসের আয়োজনে আজ সকাল ১১টায় ‘মাদকদ্রব্যের অপব্যবহার বিরোধী তথ্য অভিযান’ বিষয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আক্তারুন্নাহার।
উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাগুরার সহকারী পরিচালক নাহিদ ফেরদৌস, জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আক্তারুন্নাহার।


