মহম্মদপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত। Magura news

মোঃ মিরাজ শেখ, মহম্মদপুর – 

মহম্মদপুরে যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচী পালিত হয়েছে। মহম্মদপুর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন করেন মহম্মদপুর উপজেলা নির্বাহি অফিসার জনাব,রামানন্দ পাল ,উপজেলা চেয়ারম্যান আবু আব্দুলাহেল কাফি,প্রেসক্লাবের সভাপতি বিপ্লব রেজা বিকো, মহিলা ভাইস চেয়ারম্যান বেবি নাজনীন, উপজেলা আওয়ামীলীগ যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, মুক্তি যুদ্ধ প্রজন্ম কমান্ড সহ বিভিন্ন অঙ্গ সংগঠন। এছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি অফিস, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ পুস্পস্তবক অর্পণ করেন। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে দিবসটি পালন উপলক্ষে চিত্রাংকন, রচনা, ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়। সরকারি, বেসরকারিভাবে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনলাইন আলোচনা সভার আয়োজন করা হয়। যথাযোগ্য মর্যাদার সহিত দিবসটি পালন করা হয়।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: