মহম্মদপুরের ধােয়াইল গ্রামে অগ্নিকাণ্ড। তিন ভাইয়ের শেষ সম্বল পুড়ে ছাই। Magura news

বিশেষ প্রতিবেদক (মহম্মদপুর)-

মহম্মদপুরে এক কৃষক পরিবারে তিন ভাইয়ের শেষ সম্বল আগুনে পুড়ে গেছে। মঙ্গলবার রাতে উপজেলার ধােয়াইল গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আট লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে বাড়ি মালিক দাবি করেছেন। আগুনে মো ইমদাদুল, নাজমুল ও তারিকুলের তিনটি বসত ঘর ও ১শ মন পাট, নগদ অর্থ, অলংকার ও পাঁচটি ছাগলসহ ঘরের সমস্ত মালামাল পুড় ছাই হয়ে গেছে। তিন জনই ওই গ্রামের আলাউদ্দীন মােল্যার ছেলে। শেষ সম্বল হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে ইমদাদুল ও তার পরিবারের লােকজন। খবর পেয়ে বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রামানন্দ পাল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা তুলে দেন এবং পরবর্তীতে তাদের আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন। পরিবার সুত্র জানা যায়, মঙ্গলবার রাত ১১ টার সময় ইমদাদুলের ঘর থেকে বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে আগুনর সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পরে পুরো বাড়িতে। একে একে তিন ভাইয়ের ঘরে আগুন লেগে যায়। এতে ইমদাদুলের প্রায় ৭০ মন পাট, জমি লিজের ফেরৎ আনা দেড় লাখ টাকা, দুইটি স্বর্ণর দুল, একটি চেন ও পাঁচটি ছাগল পুড়ে যায়। নাজমুলের ৩০ মন পাটসহ ঘরের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয় লােকজনের সহযোগিতায় ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে। উপজেলা ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সৈয়েদ মুস্তাইন আলী বলেন, আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌছায়। তিন জনের পাশাপাশি টিনের ঘর হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে অল্প সময়ে ক্ষতির পরিমান বেশি হয়েছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: