মহম্মদপুরে শেখ রাসেল হাডুডু খেলায় দীঘা ইউনিয়ন চ্যাম্পিয়ন। Magura news

বিশেষ প্রতিবেদক (মহম্মদপুর)-


মহম্মদপুরে শেখ রাসেল হাডুডু খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ অক্টোবর) বিকেলে পঞ্চমবারের মত উপজেলার বিনোদপুর ইউনিয়নের ঘুল্লিয়া গ্রামে উৎসবমুখর পরিবেশে জমজমাট হাডুডু খেলায় যেন নেমেছিল মানুষের ঢল। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ খেলা উপভোগ করতে জড়ো হয় ঘুল্লিয়া শেখপাড়া ইট ভাটা মাঠে। এর আগে গত ৪ অক্টোবর (সোমবার) টুর্নামেন্টটি শুরু হয়। এতে জেলার বিভিন্ন ইউনিয়নের আটটি দল অংশ নেয়। দুপুরের পর থেকে খেলার মাঠে দর্শক আসতে শুরু করে। বিকেল ৩টার আগেই গোটা এলাকায় মানুষের ভিড় বাড়তে থাকে। হাজার হাজার মানুষের করতালিতে মুখর হয়ে ওঠে খেলার মাঠ। ফাইনালে পলাশবাড়িয়া ইউনিয়নকে ২-১ পয়েন্টে পরাজিত করে দীঘা ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়। বিনোদপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শিকদার মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম, মহম্মদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামানন্দ পাল, মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাজেদুর রহমান সংগ্রাম, গোলাম মোহাম্মদ মোল্লা, জাহাঙ্গীর আলম মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন। পরে খেলা শেষে সন্ধ্যায় পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। খেলায় বিজয়ী দলকে ফ্রিজ ও পরাজিত দলকে টেলিভিশন পুরস্কার দেওয়া হয়।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: