বিশেষ প্রতিবেদক –
মাগুরা- মহম্মদপুর মহাসড়কের মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর
এলাকায় শুক্রবার রাত একটার দিকে সড়ক দুর্ঘটনায় সাইদ মোল্লা (৫০) নামে এক নৈশ
প্রহরী নিহত হয়েছেন। তার বাড়ি উক্ত বিনোদপুর এলাকার তল্লাবাড়ীয়া গ্রামে । পিতার
নাম বারিক মোল্লা ।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস জানান, জেলার মহম্মদপুর
উপজেলার বিনোদপুর এলাকায় শুক্রবার রাত এক টার দিকে রাস্তা পার হওযার সময় ট্রাক চাপায় নৈশ প্রহরী সাইদ মোল্লা নিহত হন । পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে চালক পলাতক রয়েছে।

