হার মানলো শীত!

মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ

রাস্তার দুপাশে মানুষের দীর্ঘ লাইন। মাঠের ভেতরেও বহু মানুষ। বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন পথে লোকজন এসে সমবেত হয়েছেন। সবার উদ্দেশ্য বড়রিয়ার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করা। মহম্মদপুর উপজেলা সদরের বড়রিয়া শতবর্ষী ঘোড়দৌড় উপভোগে বৃহস্পতিবার দুপুরের পর থেকেই এমন চিত্র দেখা গেছে। এটি খুলনা অঞ্চলের সর্ববৃহৎ ঘোড়দৌড় মেলা।

দুপুর আড়াইটার পর শুরু হলো ঘোড়দৌড় ছোয়ারের বাঁশির আওয়াজ। কাঁচা রাস্তায় ধুলো উড়িয়ে ঘোড়া দৌড়াচ্ছে দ্রুতগতিতে। হাজার হাজার মানুষ দাঁড়িয়ে উপভোগ করেন সেই মনোরম দৃশ্য। শীতের বিকালে মিষ্টি রৌদ্দুরে এক অন্যরকম উৎসব-আনন্দে মেতে ওঠেন দর্শকরা।

মেলাকে কেন্দ্র করে প্রায় ৩ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বসে বিভিন্ন এলাকার থেকে আসা মেলার স্টল। চারু-কারু, কাঠ-বাঁশ, প্রসাধনী, বেতের আসবাব, তৈজসপত্র, মিষ্টি, মাছসহ রকমারি পণ্যের পসরা সাজিয়ে হাজার হাজার স্টল। আত্মীয়স্বজনদের আগমনে মেলার নিকটবর্তী প্রতিটি বাড়িতেই বিরাজ করছে অনাবিল আনন্দ।

 ছবি-ফেসবুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: