মহম্মদপুরে ৫দিন ব্যাপি উপজেলা স্কাউট সমাবেশ

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

“স্কাউটিং করব, উন্নত বাংলাদেশ গড়ব” প্রতিপাদ্যে মাগুরার মহম্মদপুরে ৫দিন ব্যাপি ৫ম উপজেলা স্কাউট সমাবেশ চলছে। ১৭ ডিসেম্বর রবিবার বিকালে উপজেলার ঐতিহ্যবাহী আর.এস.কে এইচ ইনস্টিটিউশন স্কুল প্রাঙ্গনে এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও মাগুরা জেলা স্কাউট টিমের সহ সভাপতি এস.কে নুরুজ্জামান।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোশাররফ হোসেন, বীরেন শিকদার আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান, আর.এস.কে এইচ ইনস্টিটিউশন এর প্রধান শিক্ষক এ.কে.এম নাসিরুল ইসলাম, উপজেলা স্কাউট টিমের সাধারণ সম্পাদক ও বসুর ধুলজুড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিয়াজুল ইসলাম, মহম্মদপুর বরকতিয়া এস.এ.আর দাখিল মাদ্রাসার সুপার মো. ওহিদুজ্জামান, উপজেলা স্কাউট টিমের কমিশনার ও মহম্মদপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলীমুজ্জামান ও উপজেলা স্কাউট টিমের টিম লিডার আব্দুল হান্নান বাশি মিঞাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আর.এস.কে.এইচ ইনস্টিটিউশনের সহকারি প্রধান শিক্ষক মো. অলিয়ার রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: