মুক্তিযোদ্ধা পরিবারের নামে হয়রানীমূলক মামলা, মহম্মদপুরে মানববন্ধন

মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদক- 

মহম্মদপুর উপজেলার চর-চাপাতলা গ্রামে মুক্তিযোদ্ধা পুত্র ফাহিম ও তার পরিবারের নামে মিথ্যা, ষড়যন্ত্রমুলক হত্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন এবং সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে এ মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড এর আয়োজনে এদিন সকালে উপজেলা সদরের বাসস্টান্ডে এক সংক্ষিপ্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলী রেজা খোকন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ১লা ডিসেম্বর শুক্রবার চর-চাপাতলা এলাকায় মুজিবর মোল্যা ও তার আপন ভাই নিটুর মোল্যার মধ্যে বিরোধপূর্ন জমির গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এ সময় মুজিবর মোল্যাসহ কয়েকজন আহত হয়। মুজিবর মোল্যার অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মুজিবর মোল্যা ২রা ডিসেম্বর মারা যায়।

এ ঘটনায় মুজিবর মোল্যার লোকজন এ হত্যাকে কেন্দ্র করে স্থানীয় মুক্তিযোদ্ধার স্ত্রী খুসরুবা বেগম ও পুত্র ফাহিম এবং ফাহিমের স্ত্রী মুক্তি বেগমের নামে একটি নাটকীয় মিথ্যা মামলা দায়ের করেন ।

প্রকৃতপক্ষে সংঘর্ষের ঘটনায় মুক্তিযোদ্ধা ও তার পরিবারের কেহই জড়িত নয় বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: