মহম্মদপুরে পৃথক সংঘর্ষে নিহত ১, আহত ১৫ ।। নিয়ন্ত্রনে রাবার বুলেট

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ 

মাগুরার মহম্মদপুরের চরচাপাতলা ও চরবড়রিয়া গ্রামে দুটি পৃথক সংঘর্ষের ঘটনায় মুজিবর মোল্যা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। উভয় সংঘর্ষের ঘটনায় অন্ততঃ ১৫ জন আহত হয়েছেন। এসময় কয়েকটি বাড়িতে ভাংচুর ও লুটের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩৬ রাউন্ড রাবার বুলেট ও এক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এরমধ্যে চরবড়রিয়া গ্রামে রবিবার সকালে আওয়ামী লীগের দুই পক্ষে এবং চরচাপাতলা গ্রামে শুক্রবার সকালে স্থানীয় দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: তরীকুল ইসলাম জনান, শুক্রবার সকালে গাছকাটাকে কেন্দ্র করে উপজেলার চরচাপাতলা গ্রামের মুজিবর মোল্যা ও বাবু মোল্যার সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ৫ জন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত মুজিবর মোল্যাকে ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকালে তার মৃত্যু হয়। 

অপরদিকে, রবিবার সকালে উপজেলার চরবড়রিয়া গ্রামে পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ অন্ততঃ ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৪জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩৬ রাউন্ড রাবার বুলেট ও এক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বালিদিয়া ইউপি চেয়ারম্যান মো: পান্নু মোল্যার সমর্থক পান্নু বিশ্বাস এবং সাবেক চেয়ারম্যান মফিজুর রহমান মিনার সমর্থক আবদুল হালিম মোল্যা গ্রুপের লোকজনের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ১০ ব্যক্তি আহত হন। তাদের মধ্যে গুরুতর চুন্নু (৪০), জহির মোল্যা (৫৫), ইমরুল শিকদার (৩৫) ও ববিতা (৩০) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় কয়েকটি বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটের ঘটনা ঘটে।

মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) কনক কান্তি দাশ বলেন, এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: