ব্যস্ততা তুঙ্গে…

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ 

কিছুদিন থেকে রাত ও ভোরে শীতের আগমনীবার্তা টের পাওয়া যাচ্ছে। ভোরে পড়ছে হালকা কুয়াশা। রাতে মাগুরাবাসীর শরীরে উঠছে কাঁথা। পরিবারের বাক্সবন্দি করে রাখা লেপ-তোষক বের করছে ঠিক করার জন্য। আবার কেউ নতুনভাবে তৈরি করছেন। তাই ব্যস্ত হয়ে পড়েছেন মাগুরার ধুনকররা।

মাগুরা জেলার বিভিন্ন এলাকায় ঘুরে ধুনকররা তৈরি করেছেন লেপ-তোষক। বিশেষ করে ৪/৫ দিন থেকে ভোর হওয়ার সাথে সাথেই ধুনকররা তুলা, কাপড় ও ধুনার নিয়ে বেরিয়ে পড়ছেন। কেউ সাইকেলে, কেউ বা ভ্যানে আবার কেউ পায়ে হেঁটে ঘুরছেন মাগুরা শহরসহ আশে পাশে এলাকা গুলোতে। সকাল থেকে দুপুর পর্যন্ত একটি বাড়িতে লেপ বা তোষক তৈরি করলেও অর্ডার নিচ্ছেন পরের দিনের।

ধুনকরের টুং টাং আওয়াজ আর বাতাসে উড়ে বেড়ানো তুলা জানিয়ে দিচ্ছে শীতের বার্তা। ফলে মাগুরা অঞ্চলের লেপ-তোষক তৈরির দোকানগুলোতেও কারিগর কাজ ব্যাস্ত সময় পাড় করেছেন। পাড়ায়-মহল্লার পাশাপাশি দোকানেও কাজ চলছে পুরোদমে।

শহরের ধুনকর ফিরোজ জানান, ভোরের হালকা কুয়াশায় শীতের আমেজ একটু বিরাজ করছে। এতেই লেপ তৈরির অর্ডার শুরু হয়েছে। দোকানে আসার পর আজ রবিবার ০৬ টি লেপের অর্ডার মিলেছে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, গত বছরের তুলনায় এবার লেপ তোষকে ১শ থেকে ২শ টাকা বেশি লাগছে। কারণ কাপড় ও তুলার দাম বেড়েছে। এছাড়া বর্তমান বাজার মূল্যের সঙ্গে সঙ্গতি রেখে কারিগরদের মজুরিও বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: