মাগুরানিউজ.কমঃ
জামাইদের একটা বাড়তি কদর থাকে। উপহার, সালামি আর বাড়তি খাওয়াদাওয়া—
মাগুরার মহম্মদপুরের ঐতিহ্যবাহী বড়রিয়া গ্রামের ঘোড়দৌড় মেলা বুধবার শুরু হয়েছে। মেলার আশপাশের গ্রামগুলোতে এখন চলছে উৎসবের আমেজ। মেলাকে ঘিরে এসব গ্রামে জামাই আদর রেওয়াজে পরিণত হয়েছে। ঘরে ঘরে শীতের পিঠা-পায়েস তৈরির ধুম। মেলা উপলক্ষে জামাই-মেয়েকে দাওয়াত দেওয়া এই এলাকার রেওয়াজ। আর জামাই মেলা থেকে বড় মাছ ও মিষ্টি নিয়ে শশুরবাড়িতে যান। শশুর জামাইকে এ উপলক্ষে উপহার দিয়ে থাকেন।


