মাগুরানিউজ.কম:
মাগুরার মহম্মদপুর উপজেলার ঝামা বাজার সংলগ্ন মধুমতি নদীতে ডুবে পলাশ মোল্লা (৩৫) নামে এক যুবকে নিখোঁজ হয়েছে। নিখোঁজ পলাশ মোল্লা মহম্মদপুরের পলাশবাড়ী গ্রামের ওদুদ মোল্লার ছেলে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, বুধবার দুপুরে এলাকার অন্যান্যদের সাথে নদীর পানিতে লাফ ঝাপ দিয়ে সাাঁতার কাটছিলো। এক পর্যায়ে নদীর প্রবলস্রোতে সে পানিতে ডুবে নিখোঁজ হয়। সাথে থাকা সঙ্গীরা তাকে নদীতে তল্লাশি করে কোথাও না পেয়ে অবশেষে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীদের খবর দিলে তারা ঘটনাস্থলে এসে তল্লাশি করে না পেলে খুলনা থেকে ডুবরিদের নিয়ে এসে নদীতে তল্লাশি চালায়। বিভিন্ন স্থানে খোঁজ করে তাকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত পাওয়া যায়নি বা তার লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। ডুবুরি দলের মন্তব্য নদীতে প্রবলস্রোত থাকায় তার মৃতদেহ দূরবর্তী কোন এলাকায় ভেসে যাওয়ায় উদ্ধার করা সম্ভব হচ্ছেনা।
এব্যাপারে মহম্মদপুর থানায় মামলা হয়েছে।


