মাগুরার ‘মধু ইলিশ’- দেখা মিলছে কদাচিৎ!

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক- 

তারাতারি কিনুন ‘মধু ইলিশ’, টাকা দিলেও মিলবে না। হাকডাকে আশেপাশে কৌতুহলি মানুষের ভিড়। মঙ্গলবার সকালে মাগুরার মহম্মদপুর বাজারে এক মাছ বিক্রেতার এমন হাকডাকে আশেপাশে কৌতুহলি মানুষের ভিড়। মধুমতির ইলিশ বলে কথা।

স্থানীয়দের আলাপচারিতায় জানা গেল দক্ষিণাঞ্চলের নদীগুলোর মধ্যে মহম্মদপুরের মধুমতি নদীর ইলিশ প্রচুর স্বাদের কারণে স্থানীয়রা ‘মধু ইলিশ’ বলে পরিচিত। ঢাকা, খুলনা, ফরিদপুর, গোপালগঞ্জসহ অনেক শহরের ভোজনরসিক অপেক্ষায় থাকেন কখন মিলবে মধু ইলিশ। দাম নিয়ে ক্রেতাদের কোনো মাথাব্যথা নেই, মিললেই খুশি। তাই এই ইলিশের দর কেজিপ্রতি সবসময়ই ৪০০-৫০০ টাকা বেশিতেই কেনাবেচা হয়ে থাকে। আর সেকারনেই এই ভিড়।

তবে সমাদর থাকলেও দেখা মেলা ভার! এমনটাই জানালেন স্থানীয় জেলেরা। তারা জানান, মধুমতি নদীতে ভরা বর্ষায়ও মিলছে না মধু ইলিশ। এ অবস্থায় মাছ ব্যবসায়ী ও সহস্রাধিক জেলেদের দিন কাটছে অভাব-অনটন আর অনিশ্চয়তার মধ্য দিয়ে। ঋণের বোঝা মাথায় নিয়ে বড়ই হতাশায় পরিবার-পরিজনদের নিয়ে দিন কাটাচ্ছেন তারা। সারা দিন মাছ ধরতে গিয়ে বেশিরভাগই ফিরছেন খালি হাতে। আর ভাগ্য ভাল হলে দু-একটা ইলিশ হাতে ফিরছেন কেউ কেউ। দামও নাগালের বাইরে চলে গেছে ক্রেতাদের।

একাধিক জেলে বলেন, বছরের বেশিরভাগ সময়ই বেকার কাটাতে হয়। চেয়ে থাকি মৌসুমের দিকে। আড়তদারদের কাছ থেকে দাদন নিয়েছি। কিন্তু নদীতে গিয়ে মাছ পাচ্ছি না। দাদন পরিশোধ নিয়ে চিন্তায় পড়েছি। আর চালান খাটিয়ে লোকসান গুনছেন আড়তদাররা।

জেলে আবদুল মিয়া বলেন, আমরা মাছ শিকার করি, অন্য কাজ শিখি নাই, তাই মাছের ওপর নির্ভর করেই আমাদের চলতে হয়। মাছ নেই তাই টাকাও নেই, তিন বেলা খাবার তুলে দিতে পারছি না পরিবারের মুখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: