মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
মুক্তি মিলবে কবে? এ প্রশ্ন মাগুরার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের বিলঝলমল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের। মাঠে বৃষ্টির পানি জমে পাঠদান ব্যাহত হচ্ছে। বন্ধ রাখা হয়েছে প্রাক-প্রাথমিকের ক্লাস। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও সুফল মেলেনি বলে অভিযোগ করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, স্কুলটি নিচু এলাকায় বলে আশেপাশের জমি ও বসত বাড়ি থেকে বৃষ্টির পানি স্কুলের মাঠে এসে জমা হয়। পানি জমার কারণে প্রাক-প্রাথমিকের শ্রেণিকক্ষ পানিতে তলিয়ে গিয়েছে।
দিনের পর দিন মাঠ জলাবদ্ধ থাকায় চলাফেরা ও খেলাধুলায় বিঘ্ন ঘটে বলে অভিযোগ শিক্ষার্থীদের।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ বেগম বলেন, বর্ষাকালে বেশির ভাগ সময় মাঠটিতে পানি জমে থাকে। শিশুরা দৈনিক সমাবেশ করতে পারে না। শিক্ষা অফিসে জানানো হয়েছে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রাক-প্রাথমিকের কক্ষটি পানিতে তলিয়ে যাওয়ায় ক্লাস বন্ধ রাখা হয়েছে।
এই বিষয়ে মহম্মদপুর উপজেলা শিক্ষা অফিসার মোশাররফ হোসেন জানিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব একটি ব্যবস্থা নেওয়া হবে।
Like this:
Like Loading...