ব্যথিত মাগুরাবাসীঃ ভেঙে পড়ল রাজা সীতারামের অষ্টকোণ মন্দির

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিনিধিঃ

ইতিহাস খ্যাত মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের রাজা সীতারাম রায়ের নির্মিত ঐতিহ্যবাহী অষ্টকোণ মন্দিরটি অবশেষে ভেঙে পড়ল। সংস্কার না করায় প্রায় ৪০০ বছরের পুরোনো পুরাকীর্তিটি গত বুধবার বিকেলে ধসে পড়ে।

মাগুরা জেলা শহর থেকে ২৬ কিলোমিটার দূরে মধুমতী-নবগঙ্গা নদীবিধৌত জনপদ মহম্মদপুর উপজেলা। রাজা সীতারাম রায়ের তৎকালীন ভূষণা (বর্তমান ফরিদপুর-মাগুরা) রাজ্যের রাজধানী ছিল এই মহম্মদপুর। মোগলদের বিরুদ্ধে রাজা সীতারামের স্বাধীনতাসংগ্রামের বীরত্বের ইতিহাস আজও মানুষের মুখে মুখে ফেরে।

সরেজমিনে দেখা যায়, অনিন্দ্য সুন্দর স্থাপনা অষ্টকোণ মন্দির ধসে পড়ে রয়েছে।স্থানীয়রা জানান, মন্দিরটির দালান আট কোণ ছিল। ৫০ থেকে ৬০ বছর আগে অনেক উঁচু ছিল। ছিল নানা কারুকাজ। সংরক্ষণ আর সংস্কার না করায় মন্দিরটি ক্ষতিগ্রস্ত হয়। একশ্রেণির লোকজন মন্দিরের ইট খুলে নেওয়ায় এর অবশিষ্ট অংশও বিলীন হয়ে গেল।

আজও কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে রাজা সীতারাম রায়ের দোতলা ভবন, দোলমঞ্চ, তাঁর খনন করা দিঘি। রাজবাড়িটির জানালা-দরজা সব খুলে নিয়ে গেছে। প্রভাবশালীরা রাজার জায়গা জমি করে দখল করে নিয়েছে। সংস্কারের তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

মহম্মদপুরের ইউএনও চৌধুরী রওশন ইসলাম বলেন, মোগল আমলের স্বাধীনচেতা রাজা সীতারামের রাজধানী খ্যাত মহম্মদপুরের প্রত্নতত্ত্ব সম্পদ ও স্থাপনাগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: