মাগুরানিউজ.কমঃ
এবছরও বড়রিয়া গ্রামে প্রায় তিন বর্গকিলোমিটার এলাকা জুড়ে বসেছে মেলার স্টল। চারুকারু, কাঠ-বাঁশ, প্র্রসাধনী, বেত আসবাবপত্র, তৈজষপত্র, মিষ্টি মাছসহ রকমারি পণ্যের পসরা সাজিয়ে স্টলে স্টলে ক্রেতারা ভিড় করছেন।
মেলার মূল আকর্ষণ ঘোড়দৌড় প্রতিযোগিতা। দেশের বিভিন্ন স্থান থেকে এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ঘোড়া আনা হয়। সার্কাস, পুতুল নাচ, যাত্রা ও বিচারগান এ মেলার অন্যতম আকর্ষণ।
মেলাকে ঘিরে এসব গ্রামে জামাই আদর রেওয়াজে পরিণত হয়েছে।


