মাগুরানিউজ.কমঃ
পুকুরের পানিতে পড়ে মাগুরা মহম্মদপুর উপজেলার চাকুলিয়া গ্রামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: তরীকুল ইসলাম জানান, আজ বুধবার বিকাল ৩টার দিকে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করার সময় পানিতে পড়ে চাকুলিয়া গ্রামের হাবিবুল্লাহ মোল্ল্যার শিশু পুত্র মুসা (৫) এবং প্রতিবেশী হাসেম মোল্ল্যার শিশু পুত্র হাফিজুর (৪) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মহম্মদপুর থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।


