উত্তাল মহম্মদপুর, চলছে বিক্ষোভ ও প্রতিবাদ

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

মহম্মদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডঃ আব্দুল মান্নান এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মহম্মদপুর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এক জরুরি সভা আজ সকালে উপজেলা ক্রিড়া পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এস কে নুরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তানজেল হোসেন খান।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব আবুল হোসেন মোল্যা, জেলা পরিষদ সদস্য আব্দুল মান্নান, কোরবান আলী, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ইদুল শেখ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শামসুর রহমান, যুবলীগের সভাপতি বিপ্লব রেজা বিকো ছাড়াও উপজেলার ৮টি  ইউনিয়নের  নেতৃবৃন্দ। 

এর আগে এ্যাড. আব্দুল মান্নানের ওপর হামলার প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে মহম্মদপুর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে মহম্মদপুর বাজারে এ কর্মসূচি পালন করা হয়।

বক্তারা অবিলম্বে মিজানুর রহমান শিকদারকে দলীয় পদ থেকে বহিষ্কারের জন্য আওয়ামী লীগের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: