মাগুরানিউজ.কমঃ
মাগুরার আলোকদিয়ায় আজ অসচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে স্থানীয় যুবদের উন্নয়নমুখী সংগঠন ‘গৃহগ্রাম যুব সংগঠন’।
মুজিবুর রহমান এর সভাপতিত্বে খাদ্য উপকরন বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাবেক জেলা পরিষদ প্রশাসক জনাব এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম।
মো. ইলিয়াস হোসেনের সার্বিক সহযোগীতায় ও সাধারন সম্পাদক আশরাজ্জামান রিফাতের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সহ-সভাপতি মো. নাছির উদ্দীন হৃদয়।


