মাগুরায় ব্যবসায়ী ও আ’লীগ নেতা অপহৃত, পুলিশ ও জনতার তৎপরতায় জীবিত উদ্ধার

মাগুরানিউজ.কমঃ

মাঝে হাফ হাতা চেক গেঞ্জী পরিহিত। ছবি-জেলা পুলিশ।

বিশেষ প্রতিবেদক-

মাগুরায় অপহৃত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী মুরাজজী ঘোষকে উদ্ধার করেছে পুলিশ।অপহরণের প্রায় চার ঘণ্টা পর রবিবার দিবাগত রাত ২টার দিকে শ্রীপুর উপজেলার দুরাননগর গ্রামের মাঠ থেকে চোখ ও হাত বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

মুরাজজী ঘোষের বাড়ি শ্রীপুর উপজেলার কাদিরাবাদ ইউনিয়নের দুরাননগর গ্রামে। তিনি কাদিরাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি।

জেলা পুলিশ অফিস জানায়, রবিবার রাত সাড়ে ১০টার দিকে কাদিরাবাদ বাজারের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দুরাননগরের গ্রামের বাড়ি ফিরছিলেন মুরাজজী ঘোষ। পথে দুই ব্যক্তি পুলিশ পরিচয়ে মোটরসাইকেলে তাকে তুলে নিয়ে যায়। এ ঘটনার দুই ঘণ্টা পর রাত সাড়ে ১২টার দিকে অপহৃতের বড় ভাইয়ের মোবাইল নম্বরে ফোন করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হয়।

বিষয়টি থানায় অবহিত করে তার পরিবার। বিষয়টি পুলিশ সুপার মহোদয়কে জানানো হলে তিনি সঙ্গে সঙ্গে নম্বরটির অবস্থান সনাক্ত করে দ্রুত শ্রীপুর থানা পুলিশকে উক্ত স্থানে স্থানীয় জনগনকে সাথে নিয়ে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করার জন্য নির্দেশ প্রদান করেন।

অফিসার ইনচার্জ সঙ্গীয় অফিসার ও ফোর্স এবং স্থানীয় জনগনের সহায়তায় অপহৃত মুরাজজী ঘোষকে দুরাননগর গ্রাম হতে প্রায় দুই কি.মি. দূরবর্তী মাঠের মধ্যে চোঁখ ও হাত বাধা অবস্থায় জীবিত উদ্ধার করে।

পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার মহোদয় ততক্ষনে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। তাৎক্ষনিক উক্ত ব্যক্তি ও স্থানীয় জনসাধারণের সাথে কথা বলেন। আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানাগেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: