অপহরণের এক মাস পর মাগুরা থেকে স্কুলছাত্রী উদ্ধার, যুবক গ্রেপ্তার

মাগুরানিউজ.কমঃ

mn

বিশেষ সংবাদদাতা-

লক্ষ্মীপুরে অপহরণের এক মাস পর দশম শ্রেণির স্কুলছাত্রী সোনিয়া আক্তারকে (ছদ্মনাম) মাগুরা জেলা থেকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাতে মাগুরা জেলার শ্রীপুর থানার শ্রীখোল গ্রাম থেকে অপহৃত ভিকটিমকে উদ্ধার এবং মামলার এক নম্বর আসামি মনির হোসেনকে (৩০) গ্রেপ্তার করা হয়। মনিরের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের ধন্যপুর গ্রামে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ জানুয়ারি সকালে চন্দ্রগঞ্জ থানার ধন্যপুর গ্রামের নিজবাড়ি থেকে স্কুলছাত্রী সোনিয়া বিদ্যালয়ে যাচ্ছিল। পথে কামারহাট এলাকার তিন রাস্তর মোড়ে পৌঁছালে মনির হোসেনসহ কয়েকজন ওই স্কুলছাত্রীর গতিরোধ করে তাকে একটি সিএনজিচালত অটোরিকশায় তুলে নিয়ে যায়। ঘটনায় দুদিন পর স্কুলছাত্রীর মা বাদী হয়ে মনির হোসেনসহ তিনজনকে আসামি করে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুষ্পবরণ চাকমা জানান, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মাগুরা জেলার শ্রীপুর থানা পুলিশের সহযোগিতায় মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে শ্রীখোলা গ্রাম থেকে ভিকটিমকে উদ্ধার এবং আসামি মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়। এর আগে এ মামলার আরেক আসামি জাকের হোসেনকেও গ্রেপ্তার করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: