মাগুরানিউজ.কমঃ
মাগুরার শ্রীপুরে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ২ আসামীসহ ৩ জনকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।
রবিবার রাতে তাদের আটক করা হয়। আজ সোমবার তাদেরকে আদালতে পাঠনো হয়েছে। তারা দীর্ঘদিন পলাতক ছিলো।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আদালত থেকে সাজাপ্রাপ্ত আসামী খুলনার ময়লাপোতা এলাকা থেকে উপজেলার বরিষাট গ্রামের কাজী আবুল খায়েরের ছেলে ২ মামলায় ৯ বছরের সাজাপ্রাপ্ত কাজী আতিকুল আজম, বাগেরহাটের ফকিরহাট এলাকা থেকে উপজেলার সরইনগর গ্রামের মোকসেদ আলীর ছেলে এক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত জাহিদুল ইসলাম ও সোনগাছা গ্রাম থেকে চাঁদাবাজী মামলার আসামী আবদুস সালেক সর্দারকে আটক করা হয়েছে।

