শ্রীপুরের ঝড়ি বেগম হত্যা মামলার মূল রহস্য উদঘাটন। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী

মাগুরানিউজ.কম:

mnদীর্ঘ দশ মাস পর মাগুরার শ্রীপুরের ঝড়ি বেগম হত্যা মামলার প্রকৃত রহস্য উম্মোচিত হয়েছে। এ ঘটনায় জড়িত আসামী বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। 

জেলা পুলিশ অফিস সুত্রে জানা যায়, মাগুরার পুলিশ সুপার জনাব একেএম এহ্সান উল্লাহর নিবীড় তদারকী ও দিক নির্দেশনা অনুযায়ী মাগুরা জেলার শ্রীপুর থানার মামলা নং-১৩(১২)১৪ এর জড়িত সন্দিগ্ধ আসামী মাজেদা বেগমকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দী অনুযায়ী মামলায় জড়িত অপর আসামী জিন্নাহকে গতকাল ২৫ অক্টোবর তারিখ গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত আছে বলে স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করায় মামলার প্রকৃত রহস্য উদঘাটন করা সম্ভব হয়েছে।

মামলায় জড়িত অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে জেলা অফিস সুত্রে জানায়।

উল্লেখ্য, বিগত ২৪ ডিসেম্বর ২০১৪ তারিখে শ্রীপুর থানা পুলিশ উপজেলার সব্দালপুর গ্রামের নতুনপাড়া কলাবাগান থেকে ঝড়ি বেগম (৩৮) নামের এক মহিলার লাশ উদ্ধার করে।

ঘটনার বিবরনে জানা যায় সব্দালপুর গ্রামের দিন মজুর বটু মল্লিকের স্ত্রী ঝড়ি বেগম একই পাড়াস্থ তার পিতা জুড়োন বিশ্বাস এর বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার উদ্দেশ্যে রওয়ানা দিয়ে ঐ রাতে আর নিজ বাড়িতে ফিরে আসে নাই।

পরদিন বুধবার দুপুরে এলাকাবাসি পার্শ্ববর্তি কলাবাগানে উক্ত মহিলার লাশ চাঁদর দিয়ে ঢাকা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেয়। এ সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃত মহিলার অর্ধ-উলঙ্গ ও শক্ত কাপড় দিয়ে মুখ বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: