মাগুরানিউজ.কম:
আজ কোজাগরী লক্ষ্মী পুজো। ধনদেবীর আরাধনায় মেতেছেন মাগুরাবাসী। বাড়িতে বাড়িতে চলছে লক্ষ্মী আরাধনার প্রস্তুতি। তবে ফুল, ফল থেকে শুরু করে সবজি। সবকিছুরই দাম চড়া হওয়ায় বাজারে গিয়ে হাত পুড়ছে মধ্যবিত্ত বাঙালির।
সবে দুর্গাপুজো গিয়েছে। খরচও হয়েছে বেশ। এই পরিস্থিতিতে মাসের শেষে লক্ষ্মীপুজো, মাথা ব্যথা বাড়িয়েছে মধ্যবিত্তদের। অগ্নিমূল্য বাজারদর৷
বাজার আগুন হওয়ার ফলে রীতিমত নাজেহাল বাঙালি। কিন্তু ধনদেবীকে তুষ্ট করার জন্য আপাতত দরের দিকে মাথা না ঘামিয়ে অবাধে চলছে কেনা বেচা।

