মাগুরানিউজ.কমঃ
মাগুরা ডিবি পুলিশ আজ মাদক ব্যবসায়ী মোঃ আনোয়ার সর্দ্দার(৬০), পিং-মৃত মোজাহার সর্দ্দার, সাং-কোদলা, থানা-শ্রীপুর, জেলা- মাগুরা’কে তাহার নিজ বসত বাড়ী হইতে ৫৫০(পাঁচশত পঞ্চাশ) গ্রাম গাঁজা সহ আটক করেছে।
উক্ত ঘটনায় শ্রীপুর থানা, মাগুরায় নিয়মিত মামলা রুজু হয়েছে বলে পুলিশ সুত্র জানায়।
উল্লেখ্য যে, ইতোপূর্বে উক্ত মাদক ব্যবসায়ীর নামে বিভিন্ন সময়ে শ্রীপুর থানায় ০৩(তিন) টি নিয়মিত (মাদক) মামলা রুজু হয়। মামলাগুলি বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।


