মাগুরানিউজ.কম:
মাগুরার শ্রীপুর উপজেলার ঘাসিয়ারা গ্রামে রবিবার পুকুরের পানিতে ডুবে তাঈফ নামে সাড়ে ৩ বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের ইব্রাহিম মল্লিকের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে তাঈফ পার্শ্ববর্তী পুকুর পাড়ে খেলা করতে করতে পানিতে পড়ে যায়। পরে বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তার লাশ উদ্ধার করে।

