মাগুরানিউজ.কম: মাগুরায় সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরির নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চার যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে শ্রীপুর থানা পুলিশ তাদের আটক করে।
প্রতারণার অভিযোগে আটককৃতরা হলেন, শ্রীপুর উপজেলার কমলাপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে মো. শামীম আহম্মেদ (৩২), এরমেদুজ্জামানের ছেলে মো. জিয়াউর রহমান খান (৩৫), মৃত নুরুদ্দিনের ছেলে সাইদুর রহমান (৪০) ও আবুল হোসেনের ছেলে তুষার খান (২৮)।
শ্রীপুর থানার এসআই ওলিয়ার রহমান জানান, আটক চার যুবক সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরির ভুয়া নিয়োগপত্র প্রদান করে কয়েকশ বেকার যুবকের কাছ থেকে লাখ লাখ টাকা টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় শ্রীপুর থানায় মামলা হয়েছে।

