মাগুরার শ্রীপুরে সর্পদংশনে মৃত বোনকে দেখতে এসে দংশনের শিকার অপর বোন

মাগুরানিউজ.কমঃ 

images
মাগুরার শ্রীপুর উপজেলা সদরে শুক্রবার গভীর রাতে বিষাক্ত সাপের কামড়ে রিজিয়া (৭ ) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। তাকে দেখতে এসে পথিমধ্যে সর্পদংশনের শিকার হয়ে আহত হয়েছেন তারই চাচাত বোন মুন্নি খাতুন (১৪ )।

নিহতের পিতা বদন বিশ্বাস জানান, রাতের খাবার খেয়ে তারা মেয়ে রিজিয়াকে সাথে নিয়ে ঘুমিয়ে পড়েন । শুক্রবার রাত অনুমান সাড়ে ১০টার দিকে তার কন্যা গা চুলকানোর কথা বলে জেগে ওঠে । মেয়ে জেগে ওঠার সাথে সাথেই তারা  সবাই জেগে ওঠেন এবং ঘরের আলো জ্বেলে দেখতে পান যে তার শিশু কন্যার হাতের পাশে একটি বিষাক্ত সাপ অবস্থান করছে । এর কিছুক্ষণ পরপরই শিশুটি অস্বস্তি বোধ করতে থাকে ।

এমন অবস্থায় প্রাথমিক পর্যায়ে তাকে হোগলডাঙ্গার গ্রামের এক কবিরাজ মহিলা ওঝার নিকট নিয়ে যাওয়া হয়। কিন্তু বিধি হল বাম,দূর্ভাগ্যবশতঃ ওইরাতে কবিরাজ ওঝা তার বাড়িতে না থাকায় দংশিত শিশুটিকে বুকে ধারন করে হতাশ হয়ে আবার নিজ বাড়ির দিকে ফিরে আসতে হয় পরিবারের লোকজনদের। কিন্তু পথিমধ্যে শিশুটি আরোও অসুস্থ্য হয়ে পড়ে এবং বমি করতে থাকে । একপর্যায়ে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে ।

এ সংবাদ শুনে নিহত শিশুটির চাচাত বোন সপ্তম শ্রেণির ছাত্রী তালেব বিশ্বাসের কন্যা মুন্নি খাতুন (১৪) তাকে দেখতে এসে সেও পথিমধ্যে সর্পদংশনের শিকার হয়ে আহত অবস্থায় চিকিৎসারত রয়েছে। এঘটনায় এলাকা জুড়ে চরম শোকের ছায়া নেমে এসেছে ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: