‘স্বর্ণপদক পেলেন’ মাগুরার নাকোল ইউপি চেয়ারম্যান শাহ্জাহান মিয়া

মাগুরানিউজ.কম:

mn

সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্জাহান মিয়া ‘মাদার তেরেসা স্বর্ণপদক-২০১৫’ লাভ করেছেন।

শুক্রবার রাতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের জহির রায়হান মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাকে এ পদক প্রদান করা হয়।

বাংলাদেশ জাতীয় ব্যক্তিত্ব স্মৃতি পরিষদের উদ্যোগে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে’ আয়োজিত আলোচনা সভা ও সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠানে অর্থ প্রতিমন্ত্রী এম.এ মান্নান প্রধান অতিথি হিসেবে এ পদক তুলে দেন।

উল্লেখ্য, মোঃ শাহজাহান মিয়া সমাজসেবা ও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এর আগেও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বেশ কয়েকটি পুরস্কার লাভ করেন। এ ছাড়া তিনি জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে সিঙ্গাপুর ও ফিলিপাইন ভ্রমণ করেছেন।

পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় ইউপি চেয়ারম্যান মোঃ শাহ্জাহান মিয়া মাগুরা নিউজকে বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে আজীবন মানুষের সেবা ও এলাকার উন্নয়নে কাজ করে যেতে চাই। মাদার তেরেসা পুরস্কার একাজে আমাকে অনুপ্রেরনা যোগাবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: