শ্রীপুরে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালির সবচেয়ে আনন্দের দিন। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন।বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শ্রীপুরে বিজয় দিবস উদযাপিত হয়েছে।

ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন শেষে শ্রীপুর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় মাগুরা-১ আসনের সংসদ সদস্যের পক্ষে, উপজেলা আওয়ামীলীগ, বিএনপি, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্মৃতিস্তম্ভের পাদদেশে পুষ্পমাল্য অর্পণ করে।

 

সকালে বিভিন্ন শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে­ অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক ও সুধিসমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: