মাগুরার শ্রীপুরে দুইদল গ্রামবাসির সংঘর্ষ ।। নিয়ন্ত্রনে পুলিশের গুলি

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের নহাটা গ্রামে দুইদল গ্রামবাসির সংঘর্ষে ব্যাপক বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশের পক্ষ থেকে কয়েক রাউন্ড ফাঁকা গুলির খবর পাওয়া গেছে।

ওই এলাকার স্থানীয়রা বলেন- গ্রামীণ দলাদলীর ঘটনাকে কেন্দ্র করে একটি বেসরকারি কোম্পানীতে কর্মরত সাব্বির হোসেন সমর্থক পান্নু নামে এক ব্যক্তিকে ওই গ্রামের হাফিজ মেম্বর সমর্থক তপন, আয়ুবসহ একদল লোক একা পেয়ে মারপিট করে। মারপিটের খবর পেয়ে সাব্বির সমর্থকরা তাদের প্রতিহত করতে এগিয়ে যায়। এ সময় উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শণ কুমার রায় জানান- পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করেছে। তবে কত রাউন্ড গুলি হয়েছে তা এখনো বলা সম্ভব হচ্ছে না। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: