মাগুরানিউজ.কমঃ
মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আজ পরিবার পরিকল্পনা কার্যালয় কর্তৃক ১২-১৭ নভেম্বর পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০১৬ পালন উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সোনিয়া হাসান।
সভা থেকে আগামী ১২ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত পরিবার কল্যাণ ও সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে মা ও শিশুস্বাস্থ্যের উন্নয়নসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।


