শ্রীপুরে প্রতাপ সাহা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন সমাবেশ

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরার শ্রীপুরের কাদিরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রতাপ সাহা হত্যার দুই বছর পূর্তিতে খুনিদের দ্রুত বিচারের দাবিতে আজ শুক্রবার সকালে শ্রীপুরের রাধানগরে র‌্যালি ও সমাবেশ করেছে স্থানীয় আওয়ামীলীগ।

এ উপলক্ষে সকাল ১০টায় রাধানগর বাজারে একটি মিছিল বের হয়ে বাজার প্রদক্ষিণ শেষে রাধানগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে সমাবেশে মিলিত হয়।

কাদিরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পরেশ রাহুতের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী বিশ্বাস, সাবেক প্রধান শিক্ষক সুভাস সাহা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান, সাধারণ সম্পাদক নেপচুন বিশ্বাস প্রমুখ।

সমাবেশে বক্তারা প্রতাপ সাহার প্রকৃত হত্যাকারিদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: