মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
মাগুরার শ্রীপুর উপজেলার নাকোলে মামা বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে মৃত্যুর খবর পাওয়া গেছে পারনান্দুয়ালী গ্রামের হাসানুর রহমান রিকো (১৬) নামে এক কিশোরের। সে পারনান্দুয়ালী মধ্য ব্যাপারীপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে
পরিবার হাসপাতাল সুত্র জানায়, সকালে নানা বাড়ি শ্রীপুরের নাকোল ঘাসিয়াড়া গ্রামে বেড়াতে যায় সে। দুপুরে ১টার দিকে গড়াই নদীতে গোসল করতে গিয়ে সে ডুবে যায় । পরে মাগুরা থেকে দমকল বাহিনি ও স্থানীয়দের চেষ্টায় বিকেলে তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Like this:
Like Loading...