মাগুরানিউজ.কমঃ
মাগুরার শ্রীপুরের কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ বুধবার দুপুরে ‘মিড ডে মিল’ আয়োজন করা হয়। শ্রীপুর উপজেলা নির্বার্হী অফিসার সোনিয়া হাসান নিজে উপস্থিত হয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন। বিদ্যালয়ের প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত উপস্থিত সকল ছাত্র-ছাত্রীকে দুপুরের খাবার দেয়া হয়।
অভিভাবক ও সুধিজনের উপস্থিতিতে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সদর ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার দীপক কুমার গোস্বামী, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক মুসাফির নজরুল, সহকারি শিক্ষা অফিসার সবিতা রানী ভদ্র প্রমুখ।


