মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নে সংরক্ষিত মহিলা ওয়ার্ড (নং ৩) মেম্বার পদে ৩টি কেন্দ্রে কেন্দ্রে পুনঃ ভোটগ্রহণ চলছে। সকাল থেকে কেন্দ্রগুলিতে ব্যাপক ভোটারের উপস্থিতি লক্ষ করা গেছে। আইন-শৃংখলা রক্ষায় বিপুল সংখ্যক পুলিশ র্যাব বিজিবি আনসার নিয়োজিত রয়েছে।
৩টি কেন্দ্রে মোট ভোটার ৫,২১৮ জন। দুই মেম্বার প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় এখানে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
মাগুরার পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ জানান, নির্বাচন সুষ্ঠু করতে সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে।


