মাগুরানিউজ.কমঃ
মাগুরার শালিখা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের বামনখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজ সোমবার (৩১ অক্টোবর) ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে। উচ্চ আদালতের নিষেধাজ্ঞার কারণে এ কেন্দ্রের নির্বাচন স্থগিত ছিল।
এ কেন্দ্রে মোট ভোটার ১,৩১৩জন। গত ৭মে নির্বাচনে ব্যাপক ভোট কারচুপির কারণে এ কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছিল।
নির্বাচন সুষ্ঠু করতে সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে জানিয়েছেন মাগুরার পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ জানান।


