মাগুরানিউজ.কমঃ
সোমবার বিকেলে মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ৩নং শ্রীকোল ইউনিয়নের নব নির্বাচিত ইউপি সদস্যদেরকে ( সাধারন ও সংরক্ষিত ) শপথবাক্য পাঠ করানো হয়েছে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদস্যদেরকে এ শপথপাঠ করান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল ইসলাম ও কৃষি অফিসার মোঃ আতিকুল ইসলাম।
বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুল মজিদ ও শ্রীপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান।
সম্প্রতি উপজেলার ৭ ইউনিয়নের সকল চেয়ারম্যান ও সদস্যদের শপথপাঠ করানো হলেও শ্রীকোল ইউনিয়নে মামলা জটিলতার কারনে শপথগ্রহন এতদিন স্থগিত ছিল।


