মাগুরানিউজ.কম:
মাগুরা জেলার শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশরাফুল আলম মঙ্গলবার শ্রীপুর উপজেলার তারাউজাইল গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে একটি বাড়ী থেকে জেসমিন খাতুন (২৫), রুমান মোল্লা (২৬), ও রাজ্জাক শেখ (২৫) নামের তিন ব্যক্তিকে আপত্তিকর অবস্থায় গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতে তাদের বিচার করে তিনজনকেই একমাস করে কারাদন্ড প্রদান করেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, একটি বাড়ীতে দীর্ঘদিন ধরে অবৈধ দেহ ব্যবসা চলে আসছিলো বলে অভিযোগ পাওয়া যাচ্ছিল। তাদের এ কর্মকান্ডে এলাকার পরিবেশ নষ্ট হওয়াতে এলাকার বাসিন্দারা এ ব্যাপারে উর্দ্ধতন কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ করলে ভ্রাম্যমান আদালত পুলিশের সহায়তায় ঐ বাড়ী ঘেরাও করে অশ্লিল কাজে লিপ্ত অবস্থায় তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে এ সাজা প্রদান করেন।
ধৃত তিনজনই আদালতে তাদের অপরাধের কথা স্বীকার করে । সাজাপ্রাপ্ত তিনজনকে মাগুরা কারাগারে প্রেরণ করা হয়েছে।


