আবারো ২৪ ঘন্টার আগেই হত্যা মামলার রহস্যভেদ ।। স্বীকারোক্তিমূলক জবানবন্দী

মাগুরানিউজ.কমঃ 

mnবিশেষ প্রতিবেদক-

আবারো ২৪ ঘন্টার আগেই হত্যা মামলার রহস্যভেদ করলো মাগুরা জেলা পুলিশ। গতকাল রাতে শ্রীপুর উপজেলার হাজরাতলায় চম্পা (২২) নামে এক যুবতীর বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। 

পুলিশ জানায়, এ বিষয়ে তখনই তদন্ত শুরু করা হয়। লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে তাৎক্ষণিকভাবে এজাহারভুক্ত ১নং আসামী ভিকটিমের কথিত স্বামী বিজন বিশ্বাসকে শ্রীপুর থানা পুলিশ আটক করে। বিজন বিশ্বাস (২৬) শ্রীপুরের আরালিয়া গ্রামের শচিন্দ্রনাথ বিশ্বাসের ছেলে।

আটককৃত বিজন ভিকটিমকে হত্যা করেছেন মর্মে নিজের দোষ স্বীকার করে আজ বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে।

পুলিশ জানায়, শ্রীপুরের হাজরাতলা গ্রামের কমলেশ বিশ্বাসের মেয়ে চম্পা আজ সকাল থেকেই নিখোঁজ ছিলো। স্থানীয় লোকজন সারাদিন খোঁজাখুজির পর রাত ৮টার দিকে হাজরাতলা মঠের পাশে নদীর পাড়ে বস্তাবন্দী একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। এরপর পরিবারের সদস্যরা লাশটি চম্পার বলে সনাক্ত করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: