”সমৃদ্ধ-শান্তিপূর্ণ দ্বারিয়াপুর” – জাকির হোসেন কানন

মাগুরানিউজ.কমঃ

mnওয়েব ডেস্ক-  

মাগুরার শ্রীপুর উপজেলার নব-নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সংবর্ধণা প্রদান অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়েছে।

সংবর্ধণা গ্রহনের পর দ্বারিয়াপুর ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান জনাব জাকির হোসেন কানন তার প্রতিক্রিয়ায় ‘মাগুরানিউজ’কে বলেন, আমার স্বপ্ন ও লক্ষ একটাই- ”সমৃদ্ধ-শান্তিপূর্ণ দ্বারিয়াপুর”। আর সবার সহযোগিতায় অবশ্যই এ লক্ষ পুরণে সমর্থ হবো।

শ্রীপুর উপজেলা পরিষদ আয়োজিত এ অনুষ্ঠানে শ্রীপুর উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরোর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ ও সিনিয়র সহকারি পুলিশ সুপার সূদর্শন কুমার রায়।

শ্রীপুরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ারুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল ইসলাম, ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান, হুমাউনুর রশিদ মুহিতসহ নব-নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: