প্রস্তুত শ্রীপুর, আ’লীগের জনসভা অাগামীকাল বুধবার

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

শ্রীপুর উপজেলা আ’লীগ-এর উদ্যোগে আগামীকাল জঙ্গীবাদ ও সন্ত্র্রাসবাদ বিরোধী জনসভা। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

এ ছাড়াও অনুষ্ঠানে যুব্ ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডঃ শ্রী বীরেণ শিকদার এমপি, মাগুরা-১ আসনের এমপি মে. জে. (অব.) এটিএম আব্দুল ওয়াহহাব, সংরক্ষিত আসনের এমপি কামরুল লায়লা জলি, মাননীয় প্রধানমন্ত্রীর এপিএস এ্যাড. সাইফুজ্জামান শিখর, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোল্লা নবুয়ত আলীসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল প্রথমবারের মত শ্রীপুরে আসছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল-এর আগমন উপলক্ষ্যে স্থানীয় আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে দারুণ প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে।

মাননীয় প্রধানমন্তীর একান্ত সহকারি সচিব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর সমাবেশকে সফল করে সন্ত্রাস ও জঙ্গিমুক্ত দেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: