মাগুরানিউজ.কম:
মাগুরার শ্রীপুরে আজ ভূমি সেবা বিশ্রামাগার ‘ভূমির কথা’র শুভ উদ্বোধন করা হয়েছে। ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজেশন প্রকল্পের এর আওতায় শ্রীপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে মঙ্গলবার দুপুরে এই বিশ্রামাগারের যাত্রা শুরু হয়েছে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক মুহঃ মাহবুবর রহমান।
বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা চেয়ারম্যান মোঃ বদরুল আলম, ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, শ্রীপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা ও থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল ইসলাম ।
মোঃ কামরুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, ইউনিয়ন ভূমি অফিসার প্রভাষ কুমার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইকরাম আলী বিশ্বাসসহ আরও অনেকে।


