অভিযোগ সত্য- মাগুরায় অবৈধ দখলের দায়ে দন্ড

মাগুরানিউজ.কমঃ 
mnবিশেষ প্রতিবেদক-

অবৈধভাবে জমি দখল করে মার্কেট ও ভবন নির্মান করার দায়ে আজ সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালত মাগুরার শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামের এক অবৈধ দখলদারকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দু’মাসের জেল প্রদান করেছেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম জানান, উপজেলার বরিশাট গ্রামের আকিজ সরকারে ছেলে আজিজুল হক কুমার নদের সেতু সংলগ্ন টুপিপাড়া এলাকায় নদীর তীর,মুচিখালী খালের জমি সহ বেশ কিছু জমি অবৈধভাবে দখল নিয়ে সেখানে প্রকাশ্যে মার্কেট ও বহুতল ভবন নির্মানের কাজ পরিচালনা করে আসছে। এমন অভিযোগ পাওয়ার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে তিনি সরেজমিন পরিদর্শন শেষে ঘটনার সত্যতা পেয়ে আজিজুল হককে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুইমাসের জেল প্রদান করা করেন ।

অপর দিকে একই সময় উপজেলার কুমার নদ থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে খামারপাড়া গ্রামের সন্তোষ সরকারের ছেলে সঞ্জয় সরকারকে ভ্রাম্যমান আদালতে ৫ হাজার টাকা জরিমানা এবং ড্রেজারটি আটক করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: