মাগুরায় অবুঝ শিশু গৃহশিক্ষকের লালসার শিকার, ধিক্কার জানালো…

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

অবুঝ শিশুর সাথে এ কেমন নিষ্ঠুরতা ! মাত্র তৃতীয় শ্রেনীর ছাত্রী। নিষ্পাপ এই শিশুটি এখন পর্যন্ত জানতে পারেনি এই পৃথিবী কিংবা এই পৃথিবীর মানুষগুলো কেমন। তবে এই পৃথিবীর মানুষ সম্পর্কে এক নিষ্ঠুর ধারণা তার জীবনের শুরুতেই হলো।

মাগুরার মহম্মদপুরের বনগ্রামে এক লম্পট গৃহশিক্ষকের আদিম লালসার শিকার হয়েছে তৃতীয় শ্রেণীর এক শিশু (৮)।

শিশুটির বাবা অভিযোগ করেন,  পল্লব শিকদার নামে এক প্রতিবেশী যুবকের কাছে প্রাইভেট পড়তো তার কন্যা। অন্যান্য দিনের মত গতকাল রবিবারও তার মেয়ে পল্লবের কাছে প্রাইভেট পড়তে গেলে তাকে বাথরুমে আটকে জোরপূর্বক তার আদিম লালসা চরিতার্থ করে পল্লব। 

ঘটনার এক পর্যায়ে মেয়েটির চাচী সেখানে এলে পল্লব পালিয়ে যায়।

পরে মেয়েটি পরিবারের কাছে ঘটনা জানালে ওইদিন বিকালে মাগুরার একটি ক্লিনিকে এনে চিকিৎসা দেয়া হয় শিশুটিকে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর রবিবার রাত ১১ টায় মহম্মদপুর থানায় মেয়ের বাবা বাদী হয়ে একটি মামলা করেন।

এই মামলা সূত্রে আজ সোমবার (১৮ এপ্রিল) তার মেডিকেল পরীক্ষা ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দীর জন্য মেয়েটিকে মাগুরা সদরে নিয়ে আসে মহম্মদপুর থানা পুলিশ।

এ ব্যাপারে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজুল ইসলাম বলেন, ‘এ ব্যাপারে মামলা হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে’।

এ ঘটনায় ধিক্কার জানিয়েছে মাগুরার সচেতন নাগরিক সমাজ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: