‘দেশের উন্নয়ন অগ্রগতির চাকাকে সচল রাখতে নৌকায় ভোট দিন’- শ্রীপুরে সাইফুজ্জামান শিখর

মাগুরানিউজ.কমঃ

mn
বিশেষ প্রতিবেদক-

মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর বলেছেন, ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার যে অঙ্গীকার করেছেন তাতে অবশ্যই তিনি সার্থক হবেন। দেশের উন্নয়ন অগ্রগতির চাকাকে সচল রাখতে আগামী ২৩ এপ্রিলের নির্বাচনে সকলকে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান।

মাগুরায় শ্রীকোল স্কুল মাঠে আজ রবিবার বিকেলে আ’লীগের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে শিখর এসব কথা বলেন।

সাইফুজ্জামান শিখর আরও বলেন, নৌকা হলো আমাদের স্বাধীনতা ও স্বার্বভৌমত্বের প্রতীক। বঙ্গবন্ধু থেকে শুরু করে জাতীয় চারনেতা সহ অন্যান্য নেতারা যে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছেন সেই নৌকা এখন ইউনিয়ন পরিষদ নির্বাচনেও প্রতীক হিসেবে পাওয়া গেছে। এটি জননেত্রী শেখ হাসিনার একটি অত্যন্ত দুরদর্শী চিন্তার ফল। তিনি দেশের উন্নয়ন অগ্রগতীর চাকাকে সচল রাখতে আগামী ২৩ এপ্রিলের নির্বাচনে সকলকে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান।

মোঃ আমির হোসেন মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা এস.এম. কামাল হোসেন।

সমাবেশে আরো বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান, জেলা পরিষদ প্রশাসক এাড. সৈয়দ শরিফুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, মাগুরা পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুল প্রমুখ।

আগামী ২৩ এপ্রিল তৃতীয় ধাপে শ্রীপুর উপজেলার আটটি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: